বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে দুই শতাধিক বাড়ি পদ্মায় বিলীন

 
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে পদ্মার ভাঙ্গন। গত তিন দিনে পদ্মার তীব্র ভাঙ্গনে একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ দুই শতাধিক ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।
padma_49192
সোমবার থেকে বন্যার পানি কমতে থাকায় পদ্মার এ ভাঙ্গন দেখা দেয়। তবে উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৪ টি গ্রাম এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। সেই সাথে তাদের দুর্ভোগও বেড়েছে। পদ্মার পানি ধীর গতিতে কমতে শুরু করলেও নতুন করে পদ্মার ভাঙ্গন শুরু হওয়ায় চরাঞ্চলবাসীর মাঝে আবারও আতংক দেখা দিয়েছে।

গত তিন দিনে উপজেলার চিলমারী ইউনিয়নের পশ্চিম উদয়নগর, ভবনন্দদিয়াড় গ্রাম ও দীর্ঘদিনে পুরাতন চিলমারী বাজার এবং মরিচা ইউনিয়নের মুল্লুকচাঁদপুর গ্রামের মুল্লুকচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ দুই শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে।

ভবনন্দদিয়াড় গ্রামের বাসিন্দা আব্দুল হালিম জানান, বুধবার তাদের বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। চিলমারী হাইস্কুলের শিক্ষক ইকবাল হোসেন জানান, বন্যার পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার সাথে সাথে পদ্মার ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।

চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানি কমার সাথে সাথে ভাঙ্গনও শুরু হয়েছে।

এদিকে রামকৃষ্ণপুর ইউনিয়নে ১৯ টি গ্রামের মধ্যে ১৮ টি এবং চিলমারী ইউনিয়নে ১৬টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

বন্যা কবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী বন্যার্তদের মাঝে সরকারিভাবে ত্রাণ সহায়তা অব্যাহত আছে বলে জানিয়েছেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান।

ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবের ফলে উজান থেকে নেমে আসা পানি পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে কুষ্টিয়ার দৌলতপুরে দু’টি ইউনিয়ন প্লাবিত হয়। আকস্মিক এ বন্যার কারণে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৪ টি গ্রামের ১১ হাজার পরিবারের প্রায় অর্ধলক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। সেই সাথে বন্ধ হয়ে যায় ওই সব ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ