বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফালু দম্পতির সম্পদের হিসাব চেয়েছে দুদক

 

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জন ও রাজস্ব ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে বিএনপি চেয়ারপারসনের প্রাক্তন উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রীর মাহবুবা সুলতানার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
dodok_49165
ফালুর বিরুদ্ধে ১৭৭ কোটি ৩৬ লাখ টাকা ও তার স্ত্রী বিরুদ্ধে ৫ কোটি ১৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য-উপাত্ত পেয়েছে সংস্থাটি। আর এ কারণে তাদের সম্পদ বিবরণী দুদকে দাখিলের জন্য নোটিশ প্রদানের অনুমোদন দিয়েছে কমিশন। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, মোসাদ্দেক আলী ফালু বিভিন্ন ব্যবসার নামে রাজস্ব ফাঁকির মাধ্যমে অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পায় দুদক। এ ছাড়া তার বিরুদ্ধে শেয়ার মার্কেট হতে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পায়।

চলতি বছরের ২৫ মে ফালু দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেয় কমিশন। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে অনুসন্ধান কর্মকর্তা এবং পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। অনুসন্ধানী কর্মকর্তার প্রাথমিক অনুসন্ধানে ২০০৮-৯ অর্থ বছর থেকে ২০১৫-১৬ অর্থ বছর পর্যন্ত সময়ে মোসাদ্দেক আলী ফালু ১৭৭ কোটি ৩৬ লাখ ২ হাজার ৪১৯ টাকার সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

একই সময়ে তার স্ত্রী মাহবুবা সুলতানার ৫ কোটি ১৪ লাখ ২১ হাজার টাকা সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। এ কারণে অনুসন্ধানী কর্মকর্তারা অনুসন্ধান সংক্রান্ত একটি অগ্রগতি প্রতিবেদন কমিশনে দাখিল করেন।

প্রতিবেদনে ফালু ও তার স্ত্রীর নামে থাকা সম্পদের তথ্য-উপাত্ত তুলে ধরে তাদের নামে বিবরণীর নোটিশ ইস্যুর অনুমোদন প্রদানে কমিশনের অনুমতি প্রার্থনা করা হয়। প্রতিবেদন যাচাই-বাছাই শেষে সম্পদ বিবরণীর নোটিশ ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ