বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ট্রেনে বিস্ফোরণ, বাংলাদেশি হুজি সদস্যের মৃত্যুদণ্ড

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংঠন হরকাতুল জিহাদ আল ইসলামের (হুজি) বাংলাদেশি সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। ২০০৫ সালে ভারতে ওই ট্রেনে বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছিল।

ondo_49159

দণ্ডাদেশপ্রাপ্ত হুজি সদস্য উবায়েদ-উর রহমান ইলিয়াস বাবু বিস্ফোরণ মামলার দুই নম্বর অভিযুক্ত ছিলেন। দেশটির অতিরিক্ত দায়রা জজ বুদ্ধিরাম যাদবের আদালত মঙ্গলবার ওই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছে। বুধবার হুজির ওই সদস্যকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ লাখ ৩০ হাজার রুপি জরিমানা করা হয়েছে।

এর আগে, হুজির আরেক বাংলাদেশি সদস্য আলমগীর ইলিযাস রনিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৭ লাখ রুপি জরিমানা করা হয়। হুজির এ দুই সদস্য ছাড়াও নাফিকুল বিশ্বাস ও সোহাগ ইলিয়াস হেলাল নামের আরো দুই বাংলাদেশি বিস্ফোরণের জন্য দায়ী বলে মন্তব্য করেছে দেশটির আদালত। মামলা চলাকালীন আরো দুই আসামি মারা গেছেন।

২০০৫ সালের ২৮ জুলাই বিকেল ৫টা ৫১ মিনিটে দিল্লিগামী শ্রমজীবী সুপার ফাস্ট এক্সপ্রেসের সাধারণ বগিতে বিস্ফোরণ ঘটে। উত্তরপ্রদেশের জৈনপুরের পাটনা থেকে যাত্রা শুরু করেছিল ট্রেনটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ