বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশী সাত জেলের লাশ মিলেছে ভারতে

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশী সাত জেলের লাশ ভারতে উদ্ধার হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার সমুদ্রে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে ওই জেলেদের লাশ উদ্ধারের দাবি করেছে পুলিশ।

dubi_49116

স্থানীয় মৎস্যজীবী ও পুলিশের ভাষ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বাংলাদেশের ওই ট্রলারটি ভারতীয় সমুদ্রসীমায় ঢুকে পড়েছিল। মঙ্গলবার দুপুরের দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার পার্থপ্রতিমা থানার ব্রজবললভপুরের বঙ্গোপসাগরে ট্রলারটিকে উল্টো হয়ে ভাসতে দেখা যায়। এরপর সেটিকে টেনে পার্থপ্রতিমার মাথাভাঙ্গা নদীতে নিয়ে আসে কয়েকটি ভারতীয় ট্রলার।

খবর পেয়ে পার্থপ্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে সাতটি লাশ উদ্ধার করে। উদ্ধার করা হয় একটি মোবাইল ফোনও।

পুলিশ বলছে, ডুবে যাওয়া ট্রলারটির নাম এফবি নূরে আলম। ট্রলার থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তারা নিশ্চিত হয়েছে, ট্রলারটি বাংলাদেশের। নিহত ব্যক্তিরা বাংলাদেশি মৎস্যজীবী।

লাশগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার লাশের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত