বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে শহীদ কাদরীকে শেষ শ্রদ্ধা

kadri-550x342কবি শহীদ কাদরীকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ১১টার দিকে প্রয়াত কবির মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। প্রথমেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। শহীদ মিনারে উপস্থিত রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এছাড়াও কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা কবিকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যলয়ের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় কবির মরদেহ। ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার স্ত্রী নীরা কাদরী, কবিপুত্র আদনান কাদরী এবং পারিবারিক বন্ধু সাবিনা হাই উর্বি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের সঙ্গে কবির মরদেহ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে মরদেহ বারিধারায় কবির বড় ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান ছোট ভাইয়ের মুখটি শেষবারের মতো দেখেন বড় ভাই। এরপর মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয় কবিকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত