জামায়াতের ডাকা হরতাল প্রভাবহীন
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসি বহাল থাকায় আজ বুধবার দিনব্যাপী হরতাল ডেকেছে জামায়াত। কিন্তু এই হরতাল নগরীসহ সারা দেশের জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলেনি। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ মেলেনি।

মঙ্গলবার জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাশেম আলীর ফাঁসি বহাল রেখে এ রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পরপরই দলটির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল ডাকা হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের শিকার মীর কাশেম আলী।











