বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে পাওয়া যাবে নতুন টাকা

11-43নিউজ ডেস্ক: এবারের ঈদুল আযহা উপলক্ষে বাজারে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার থেকে নতুন টাকার এ নোট বাজারে ছাড়া হবে, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ।

সূত্র জানায়, ৮টি শাখার মাধ্যমে ১০, ২০ ও ৫০ টাকার একটি করে প্যাকেট নিতে পারবেন একজন গ্রাহক। এই শাখাগুলো হল- ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরী পাড়া শাখা।

অন্য ৬টি শাখার মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বিনিময় করা যাবে। এই শাখাগুলো হল- মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা। তবে ১,২,৫ টাকার কয়েন নেওয়া যাবে চাহিদা মাফিক।

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নিচে মতিঝিল অফিস থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া সারাদেশে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ও বিভাগীয় শহরের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ