বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব যেতে লাগবে এক লাখ ৬৫ হাজার টাকা

আরব-যেতে-লাগবে-এক-লাখ-৬৫-হাজার-টাকাসৌদি আরবে কাজের উদ্দেশে যাওয়ার জন্য কর্মীপ্রতি এক লাখ ৬৫ হাজার টাকা খরচ হবে বলে নির্ধারণ করে দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ বিষয়ে আজ মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেটা নির্ধারণ করা হয়েছে সেটা যুক্তিসঙ্গত। এর বাইরে কেউ যদি টাকা-পয়সা লেনদেন করে, মন্ত্রণালয় যদি অভিযোগ পায় তাহলে ওই রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। এ বিষয়টি তদারকি করতে একটি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সেই কমিটিও তাদের কাজ শুরু করেছে বলে জানান তিনি।

বাংলাদেশের বড় শ্রমবাজার হিসেবে সব সময়ই শীর্ষে ছিল সৌদি আরবের নাম। কিন্তু নানা অনিয়মের কারণে ২০০৯ সাল থেকে প্রায় ছয় বছর সেখানে কর্মী যাওয়া বন্ধ ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশি শ্রমিকের বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় দেশটি। অবশ্য এর পর থেকে কিছুদিন শুধু নারী গৃহকর্মী আর নির্মাণ শ্রমিকদেরই কর্মসংস্থানের সুযোগ মিলেছে সৌদি আরবে। তবে গত ১১ আগস্ট সব ধরনের কর্মী নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এর পর থেকে আসতে শুরু করেছে কর্মী নিয়োগের চাহিদাপত্রও। কিন্তু কয়েকটি বেসরকারি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের কাছ থেকে খরচ হিসেবে ৮-১০ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ ওঠে। তারই পরিপ্রেক্ষিতে সৌদি আরব যেতে এক লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়।

সব ঠিকঠাক থাকলে ২০১৭ সালের মধ্যে তিন লাখ কর্মী সৌদি আরবে যেতে পারবেন বলে আশাবাদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর। তিনি আরো বলেন, এখন তাঁরা চেষ্টা করছেন যেন কৃষি খাত, আইটি খাত, দোকানের বিক্রয়কর্মী, নার্সিং এসব ক্ষেত্রে কর্মী পাঠানোর জন্য।

এর আগে সকালে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে আসা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন দেশের কথা মাথায় রেখে প্রবাসে থাকা কর্মীদের আরো সহযোগিতা করার নির্দেশনা দেন নুরুল ইসলাম বিএসসি।

 

এনটিভি

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত