বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি দমনে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট কেরি: নাসিম

 
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শক্ত হাতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
nasim_48972
মঙ্গলবার দুপুরে নগরীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের মাধ্যমে সফরের কার্যক্রম শুরু করার জন্য জন কেরিকে এবং বিচক্ষণতা ও কূটনৈতিক দক্ষতার মাধ্যমে এ সফরকে সফল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মোহাম্মদ নাসিম। এছাড়াও মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর সাজার রায় আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, আপিল বিভাগে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের জনগণের মতো আমরাও এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।

জামায়াতের হরতাল সম্পর্কে নাসিম বলেন, জামায়াত ঘৃণিত একটি রাজনৈতিক দল। এ দলের ডাকা হরতালে দেশের মানুষ সাড়া দেবে না।

যুক্তরাষ্ট্র দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, আমরা দেশের জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। আর বিএনপির জনগণের ওপর কোনো আস্থা নেই। তাই তারা বিদেশি শক্তির সহায়তায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃনালকান্তি দাস, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ