বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিন পালনের মামলায় খালেদাকে তলব

 

 
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু হত্যা দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে তলব করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম এ আদেশ দেন।

khale_48973

ওই আদালতের পেশকার আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা করেন।

গাজী জহিরুল ইসলামের আইনজীবী দুলাল মিত্র বলেন, ১৯৯৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া প্রথম এই দিনে জন্মদিন পালন করেন। এটি যে তাঁর ভুয়া জন্মদিন, তা প্রমাণে আমরা চারটি নথি আদালতে দাখিল করেছি। এই চারটি হলো খালেদা জিয়ার পাসপোর্টের কপি, যেটাতে জন্ম তারিখ উল্লেখ রয়েছে ৫ আগস্ট, বিয়ের কাবিননামা, যাতে জন্ম তারিখ ১৯৪৪ সালের ৯ আগস্ট, মেট্রিক পরীক্ষার নম্বরপত্র, যেটাতে জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর এবং দৈনিক বাংলা পত্রিকায় ১৯৯১ সালে প্রকাশিত তাঁর জীবনীর কপি, যাতে উল্লেখ রয়েছে তাঁর জন্ম তারিখ ১৯৪৫ সালের ১৯ আগস্ট।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উৎসব করেন খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত