বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার কবরে ‘জিয়ার লাশ’ থাকার প্রমাণ নেই

 

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সংসদ এলাকায় স্বাধীনতাবিরোধীদের কবর রাখা যাবে না। জিয়ার কবরে জিয়ার লাশ আছে বলে কোনো প্রমাণ নেই। তাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে দু’দফায় পত্র দিয়ে সংসদ এলাকা থেকে সব কবর সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানিয়ে পত্র দেয়া হয়েছে।

mojamme]_48988

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, দেশকে কলঙ্কমুক্ত করতে হলে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ, যারা একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় জাতি আরেক ধাপ কলঙ্কমুক্ত হলো। জামায়াতের রাজনীতি নিষিদ্ধসহ সব যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করে তা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য বৈশাখী ভাতাসহ ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ সম্মানী ভাতা চালু করার উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি শেখ আহমদ হোসেন মির্জা সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ ও একাত্তরের সাব-সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ