,

কলকাতা-খুলনা বাসের পরীক্ষামূলক যাত্রা শুরু

 

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের কলকাতা থেকে বাংলাদেশের যশোর হয়ে খুলনা পর্যন্ত যাত্রীবাহী বাসের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ কলকাতার কসবা বাস ডিপো থেকে পতাকা নেড়ে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহণ মন্ত্রণালয়ের প্রধান সচিব আলাপন বন্দোপাধ্যায়, কলকাতার বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার মিয়া মহম্মদ মইনুল কবীর প্রমুখ।

kol_48994

শুভেন্দু অধিকারী জানান আজ বাংলা নতুন পথে পা বাড়িয়েছে। বাংলার নব দিগন্ত উন্মোচিত হচ্ছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুদ করার লক্ষ্যে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা দায়িত্ব নিয়ে কাজ করবে।

মিয়া মহম্মদ মইনুল কবীর জানান, কলকাতা থেকে খুলনা যেতে সময় লাগবে সাত থেকে আট ঘণ্টা। তবে আগামী দিনে এই যাতায়াতকে আরও গতিশীল করে তোলার চিন্তাভাবনা রয়েছে।

পরীক্ষামূলক যাত্রার পর বাণিজ্যিকভাবে বাস চলাচল শুরু হবে এই রুটে। দুই দেশের মধ্যে বাস চালাবে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম। যদিও তার আগে যশোর-খুলনার বাস রুট পরিদর্শনে যাবেন পরিবহন সচিব আলাপন বন্দোপাধ্যায়সহ রাজ্যের পরিবহনের অন্যান্য কর্মকর্তারা। কোন পথে বাস যাবে, বাস টার্মিনাল কোথায় হবে এগুলো পর্যবেক্ষণ করবেন তারা।

এদিন ঢাকা-দিল্লি (ভায়া কলকাতা) রুটে পণ্যবাহী গাড়ি চলাচলের পরীক্ষামূলক যাত্রাও শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে