বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিদের জন্য খালেদার মায়াকান্না কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিদের জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়ার এতো মায়াকান্না কেন এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জঙ্গিদের কিছু হলেই বিএনপি নেত্রী মায়াকান্না শুরু করেন। জঙ্গিদের মারা হলো কেন? তাদের জীবিত ধরা হল না কেন? আমার প্রশ্ন হচ্ছে জঙ্গিদের জন্য তার (খালেদা) এতো মায়াকান্না কেন? বিষয়টির তদন্ত হওয়া উচিত।

7-25
মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া যাদের মন্ত্রী বানিয়েছিল যুদ্ধাপরাধের দায়ে তাদের ফাঁসি হয়েছে। যুদ্ধাপরাধীদের যারা মন্ত্রী বানিয়েছিল তাদেরও শাস্তি হওয়া উচিত। জনসম্মুখে তাদের বিচার করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলার মাটিতে বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে প্রাণ দিয়েছেন জাতির পিতা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা, শিক্ষার ব্যবস্থা করা। আমি তার স্বপ্ন বাস্তবায়ন করতে চিন্তা করেছি, পরিকল্পনা করেছি।

পঁচাত্তরের সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করে তিনি বলেন, আমরা দুই বোন সেদিন বিদেশে ছিলাম। প্রথমে বিশ্বাস করতে পারিনি বাবা নেই। অনেকে বিচার চায়। আমরা যে এতো আপনজন হারালাম বিচারও চাইতে পারিনি। ইমডেমনিটি জারি করে মামলা জিডি করা যাবে না। থানায় যেতে পারিনি।

সভায় আরও বক্তব্য দেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত