,

বিআরটিসির ঈদ টিকিট ১ সেপ্টেম্বর থেকে

 

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের এই তথ্য জানিয়েছেন।

BRTC1472551068

এদিকে বিআরটিসি সূত্র জানায়, ঢাকা মহানগরীর মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়াস্থ সিবিএস-২ এবং মিরপুর দ্বিতল বাস ডিপো হতে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।

এবারের ঈদযাত্রায় ঢাকা হতে বিভিন্ন জেলায় চলাচলের জন্য বিআরটিসির স্পেশাল সার্ভিসে থাকছে ৪৫০টি বাস।

এ ছাড়া ঢাকার বাইরের জেলাগুলো থেকে বিভিন্ন গন্তব্যে বিআরটিসির ৫০০ বাস আগামী ৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে চলাচল করবে।

পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেডে ৩০টি বিআরটিসির বাস যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমাণ (স্ট্যান্ডবাই) থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে