বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উট কিনতে ১২ লাখ দুম্বার খরচ ৪

camelনিউজ ডেস্ক: কোরবানির ঈদের এখনো বেশ কয়েকদিন থাকলেও এরই মধ্যে রাজধানীর বেশ কিছু হাটের মত রাজধানীর গাবতলীর হাটে উঠেছে উট আর দুম্বা। এখন পর্যন্ত গরু না আসলেও ভারতের রাজস্থান থেকে আনা হয়েছে এসব পশু।

আপনি যদি ঈদে এসব পশু কোরবানি করতে চান তাহলে উটের পেছনে গুনতে হবে ১০ থেকে ১২ লাখ টাকা। আর দুম্বার দাম হাঁকা হচ্ছে ৪ লাখ টাকা করে।

জানা গেছে, প্রতি বছর গাবতলী হাটের বিশেষ আকর্ষণ থাকে উট ও দুম্বা। এবার ডিপজল এন্টারপ্রাইজ সম্প্রতি এ হাটে সাতটি উট এনেছে। প্রতিটি উটের আকৃতি বিশাল, তবে ছোট-বড় রয়েছে। এসব উটের দাম হাঁকা হচ্ছে ১০ থেকে ১২ লাখ টাকা করে। ১৮০ থেকে ২৫০ কেজি মাংস হবে প্রতিটি উটের।

এসব উটের দেখভাল করছেন আবদুর রাজ্জাক। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদ উপলক্ষে প্রতি বছরই উট আনা হয়। এবারো এর ব্যতিত্রম হয়নি। ভারতের রাজস্থান থেকে এসব উট এসেছে এখানে।

তিনি আরো বলেন, দাম হাঁকা হচ্ছে, ক্রেতা দাম করতে পারবেন। সাধারণত কাঁচা ঘাস ও গোখাদ্য হিসেবে যা পাওয়া যায় তাই খাবার হিসেবে দেয়া হচ্ছে।

অন্যদিকে গাবতলী হাটে প্রতি বছর দুম্বা পাওয়া যায়। একাধিক ব্যবসায়ী দুম্বা আনেন এ হাটে। ইতোমধ্যে একজন ব্যবসায়ী ১৪টি দুম্বা এনেছেন হাটে। প্রতিটি দুম্বার দাম ৪ লাখ টাকা করে হাঁকা হচ্ছে। ৫৫ থেকে ৬০ কেজি মাংস হবে প্রতিটি দুম্বায়। গোনিউজ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ