,

দীপন হত্যায় শামীমের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক : জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় জড়িত থাকার বিষয়ে শামীম ওরফে সমীর ওরফে সিফাত আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ছয় দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে আসামির স্বীকারোক্তি রেকর্ড করার জন্য আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

dipon_48856

আদালত সূত্রে জানা যায়, দীপন হত্যাকাণ্ডের প্রধান ও পুরস্কার ঘোষিত আসামি শামীমকে গত ২৩ আগষ্ট দিবাগত রাতে টঙ্গী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করলে আদালত তার ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ১ নভেম্বর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হকের ছেলে। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী ডা. রাজিয়া রহমান বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন। এ মামলায় ফেনীর ফুলগাজী থেকে গ্রেফতার মুফতি জাহিদ হাসান মারুফ রিমান্ড শেষে কারাগারে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে