বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তনু খুনের বিচার হলে রিশা এভাবে মরতো না

tonoনিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু খুনের যদি বিচার হতো তাহলে রিশাকে এভাবে হত্যা করা হতো না বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে রিশার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ইমরান বলেন, বাংলাদেশ নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে নিয়মিত। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। যারা এসব হত্যার বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে, বরং তাদের আন্দোলনকে ধামাচাপা দেয়া হয়। এসময় রিশার খুনি ওবায়দুলকে আটক করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবি জানান ইমরান।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামেন একটি টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান নামের বখাটে যুবক ছুরিকাঘাত করে রিশাকে। প্রায় গত ৬ মাস আগে মায়ের সঙ্গে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে একটি ড্রেস সেলাই করতে দেয় রিশা। পরে দোকানের রিসিটে বাসার ঠিকানা ও মোবাইল নম্বর দেয়। সেই রিসিট থেকে মোবাইল নম্বর নিয়ে ওবায়দুল রিশাকে ফোনে উত্ত্যক্ত করতো। পরে ফোন নম্বরটি বন্ধ করে দিলে ওই বখাটে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করতো রিশাকে। অবশেষে ছুরিকাঘাতে হত্যা করা হয় সুরাইয়া আক্তার রিশাকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত