,

রিশার খুনিকে গ্রেফতারে অভিযান চলছে : ডিএমপি

1547নিউজ ডেস্ক : রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৫) হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

গত বুধবার দুপুর ২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশা বাসায় ফেরার পথে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে বখাটের ছুরিকাঘাতের শিকার হয়। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিসি মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, এঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে। আসামি ওবায়দুলের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, চাঞ্চল্যকর বিধায় পুলিশ ও ডিবি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করছে। তদন্তে জানা গেছে, বখাটে ওবায়েদুল প্রায়ই রিশার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। ওইদিনও সে স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। রিশার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়েদুল।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ