,

‘প্রতিদিন ট্রেনের ২২ হাজার টিকিট বিক্রি হবে’

01নিউজ ডেস্ক : ঈগের আগে প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৬৯টি ট্রেনে ৪৬ হাজার ৩৬৫ জন যাত্রী বাড়ি ফিরতে পারবেন। এজন্য প্রতিদিন কাউন্টারে ৩১টি আন্ত:নগর ট্রেনের ২২ হাজার টিকিট বিক্রি করা হবে।

সোমবার সকাল পৌনে ১০টায় কমলাপুর রেলস্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন।

তিনি আরও বলেন, অগ্রিম টিকিট দেওয়া হয় শুধু আন্ত:নগর ট্রেনের। সে হিসেবে কমলাপুরে ১৩টি কাউন্টার থেকে দেশের বিভিন্ন রুটের ৩১টি আন্ত:নগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

এবার ট্রেনের ধারণ ক্ষমতা দিগুণের কাছাকাছি জানিয়ে রেল মহাপরিচালক বলেন, ‘প্রায় ৩০ শতাংশ যাত্রী বহন ক্ষমতা আগের চেয়ে বেড়েছে। আগে যেখানে একটি ট্রেনে ৫শ’ থেকে ৬শ’ যাত্রী বহন করা যেতো এখন কোচ ও ট্রেন বেড়ে যাওয়ায় প্রতিটি ট্রেনে যাত্রী সংখ্যা ৯০০ হয়ে গেছে’। আর এজন্য সকলেই টিকিট পাবেন বলে আশা প্রকাশ করেন রেলওয়ে মহাপরিচালক।

রেলওয়ে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আজ সোমবার‌ দেওয়া হচ্ছে ৭ সেপ্টেম্বরের টিকিট, ৩০ আগস্ট দেওয়া হবে ৮ সেপ্টেম্বরের, ৩১ অগাস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম বিক্রি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ