বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা থাকছে কেরির ৬ ঘন্টার সফরে

 

নিজস্ব প্রতিবেদক : মাত্র ৬ ঘন্টার সংক্ষিপ্ত সফরে আজ ঢাকায় এসে পৌছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে একটি বিশেষ বিমানে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

Xe566qN106Xe416TM73qN5371466893863

বিমানবন্দর থেকে কেরি প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সরাসরি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মাহমুদ আলী ও জন কেরি দ্বিপক্ষীয় বৈঠকে করবেন দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এখানে কেরির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন পররাষ্ট্রমন্ত্রী।

দুপুর ৩টায় মিরপুরে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন জন কেরি। বিকেল ৪টায় ধানমন্ডি ২৭ নম্বরে ইএমকে সেন্টারে নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্যর রাখবেন তিনি। বিকেল ৫টায় মার্কিন দূতাবাসে মিশন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে বিমানবন্দরের উদ্দেশে তার রওনা হওয়ার কথা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সাথেও তার সাক্ষাত হতে পারে।
সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জন কেরি। পররাষ্ট্র সচিব শহীদুল হক তাকে বিদায় জানাবেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত