বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবি শহীদ কাদরীর মৃতদেহ বুধবার ভোরে ঢাকায় পৌঁছাবে

 
নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরীর মৃতদেহ বুধবার ভোরে ঢাকায় এসে পৌঁছাবে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ আনা হবে। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মী আকবর হায়দার কিরন বিষয়টি নিশ্চিত করেছেন।

sdfgrh_48694_48729

নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান অন্য একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শহীদ কাদরীর মরদেহ ঢাকায় নেওয়ার সব খরচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করবেন।

এদিকে নিউ ইয়র্কের স্থানীয় সময় রবিবার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে কবি শহীদ কাদরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রবিবার সকালে লং আইল্যান্ড এলাকার নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে কবি শহীদ কাদরী (৭৪) শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। এছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত ২০ আগস্ট থেকে নিউইয়র্কের জ্যামাইকার বাসায় কবির শারীরিক অবস্থার অবনতি হলে ২১ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রবিবার সকালে ইহলোকের মায়া কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যে অনেক শ্রেষ্ঠ কবিতার স্রষ্টা শহীদ কাদরী।

১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ একুশে পদকে ভূষিত হন এ তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত