,

‘ভারতের বিশেষজ্ঞরাও রামপালের বিরুদ্ধে’

rampalজাবি প্রতিনিধি: ভারত বিরোধিতার বিষয়টি সামনে নিয়ে এসে রামপালবিরোধী আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ভারতের বহু লোক, বহু বিশেষজ্ঞ এ প্রকল্পের বিরোধিতা করছেন। এটা নিয়ে তারা আন্দোলনও করেছেন।

রবিবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে সাহিত্য বিষয়ক সংগঠন ‘চিরকুট’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, আমরা সেটাকেই উন্নয়ন বলি যেটা মানুষ ও পরিবেশকে বিকশিত করে। কিন্তু যেটা মানুষ ও পরিবেশের জন্য বিপর্যয় নিয়ে আসে সেটা উন্নয়ন হতে পারে না।

রামপালের পক্ষে প্রচারণা চালানোর জন্য বিজ্ঞাপনী সংস্থা নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারাই বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মানুষের মাঝে প্রচারণা চালাচ্ছে।’

আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন আমাদের গৌরব কিংবা ঐতিহ্যের বিষয় নয়। এটা আমাদের অস্তিত্বের বিষয়। সুন্দরবন যেহেতু মানুষকে রক্ষা করছে তাই মানুষের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা।

চিরকুটের সম্পাদক আনজুম সানির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে