,

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, ছাত্রমৈত্রী নেতা গ্রেফতার

ruনিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের আমতলা থেকে তাকে আটক করা হয়।

পরে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার দিলীপ রায় রাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুরে। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী।

এদিকে দিলীপ রায়কে আটকের পরপরই প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

অন্যদিকে দিলীপ রায়কে বিশ্ববিদ্যালয় ও হল থেকে বহিষ্কার এবং কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল-সমাবেশে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়।

জানা গেছে, ছাত্রমৈত্রী নেতা দিলীপ রায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ইস্যু নিয়ে রোববার সকালে এ কটূক্তি করেন।

বিষয়টি ছাত্রলীগ নেতাকর্মীদের নজরে পড়লে তারা পুলিশকে জানায়। দুপুরে মতিহার থানার ওসি হুমায়ন কবীরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ক্যাম্পাস থেকে দিলীপ রায়কে আটক করে থানায় নিয়ে যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি, প্রধানমন্ত্রীকে হুমকি এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে উস্কানিমূলক মন্তব্যের’ অভিযোগে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় দিলীপ রায়কে গ্রেফতার দেখানো হয়।

রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি হুমায়ন কবীর।

তিনি জানান, ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অনেকে দিলীপ রায়ের ওপর ক্ষিপ্ত ছিল। পরিস্থিতি শান্ত রাখতে তাকে আটক করে থানায় আনা হয়। পরে রাশেদুল ইসলাম নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করায় তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জানতে চাইলে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘গণতান্ত্রিক দেশে পক্ষে-বিপক্ষে যে কেউ মন্তব্য করার অধিকার রাখে। কিন্তু এভাবে বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্রনেতাকে কারণ ছাড়াই আটক করা এবং পরে মামলা দায়ের করে হয়রানি মেনে নেয়া যায় না।’ যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে