বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পানিতে বিপদে বাংলাদেশ, বড় ধরণের ক্ষতির আশঙ্কা

 
নিজস্ব প্রতিবেদক : ভারত ফারাক্কার সবকটি বাঁধ খুলে দেয়ায় বিপদের মধ্যে রয়েছে বাংলাদেশ। যেকোন সময় বড় ধরনের ক্ষতি হতে পারে বাংলাদেশের। বর্তমানে বাংলাদেশের পদ্মার পানি বিপদ সীমা ছঁই ছুঁই করছে। যেকোন মূহুর্তে ঘটতে পারে বিপত্তি।

1472218144

ইতোমধ্যে পদ্মার তীরে ভাঙন শুরু হয়েছে।পদ্মার তীরবর্তী বসবাসরত অধিকাংশ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও দেশের বেশকিছু জেলার খাল-বিল, নদী-নালায় পানি বৃদ্ধি পেয়েছে। ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কেউ আবার পানিবন্দি ঘরের মধ্যেই মানবেতর জীবন যাপন করছে।

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে নিম্মাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে।রাজশাহীর শহর বাঁধসহ বিভিন্ন ব্রিজ নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে এলাকাবাসী। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়াসহ বেশকিছু জেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, ভারত ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ার কারণে সেই পানি চলে আসছে বাংলাদেশের পদ্মা নদীতে।পদ্মা নদীতে পানি এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

তারা আরও বলেন, প্রতি তিন ঘন্টায় দুই সেন্টিমিটার করে পানি বাড়ছে। যে গতিতে পানি বাড়ছে, তা অব্যাহত থাকলে খুব শীঘ্রই পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে।

ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছে। অনেকে স্ত্রী সন্তান নিয়ে খুবই দুর্বস্থার মধ্যে দিন পার করছেন। গরু, ছাগল, মহিষ ও হাস, মুরগিসহ গৃহপালিত পশু নিয়েও বিপদে পড়েছে অনেকে। মাঠ-ঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় গবাধি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

খুব শীঘ্রই ফারাক্কা গেট বন্ধ না করলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।তাই রাষ্ট্রীয়ভাবে ফারাক্কা গেট বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ