,

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সময়সূচি

Afghanistan-Cricket-Board-News-57c2f526d84ba-550x367স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। তিনটি খেলাই হবে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পাপন জানান, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয়টি হবে ২৮ সেপ্টেম্বর। আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।
যদিও আফগান ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয়টি হবে ২৭ সেপ্টেম্বর। আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। তবে পাপন জানান, ‘নিজেদের সুবিধার্থে বাংলাদেশ সূচিতে কিছু পরিবর্তন এনেছে।’
আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ বলেন, ‘এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাবো আমরা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিতে আমরা প্রস্তুত।’
একইসঙ্গে সিরিজ আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ জানান তিনি। নাসিমুল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরও বেশি বেশি ক্রিকেট খেলার ব্যাপারে আমরা আশাবাদী।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে