,

তিন জঙ্গিকে নিয়ে যা বললেন বাসার কাজের বুয়া

 
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের যে বাসায় জঙ্গি নেতা তামিম চৌধুরী তার দুই সহযোগী থাকতেন ওই বাসার কাজের বুয়া বলেন, বাসায় তিনজন থাকতেন। মাঝে-মাঝে কয়েকজন যুবক আসা-যাওয়া করতেন।তবে বাসা থেকে খুব একটা বের হতেন না।

download

এদিকে শহরের পাইকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে ১ মাস ২২ দিন তিন জঙ্গি থাকলেও কখনো তাদের দেখেনি এলাকাবাসী।
জঙ্গিরা বাসা থেকে কম বের হতেন। অধিকাংশ সময় বাসায় থাকতেন। অপারেশন হিট স্ট্রং-২৭ শেষে এলাকাবাসী ও তাদের কাজের বুয়ার সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।এলাকাবাসী আমির হোসেন মিয়া বলেন, তারা (জঙ্গিরা) প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতেন না। কাজের বুয়া তাদের বাজার করতেন। মাঝে-মধ্যে যখন বাসা থেকে বের হতেন, কিন্তু কারো সঙ্গে কথা বলতেন না।
তিনি বলেন, ‘বাড়ির সামনে আমার মুদি দোকান আছে। তাদের সপ্তাহে দু-একদিন সকালে বাড়ি থেকে বের হতে দেখেছি। তবে কখন বাসায় ফিরতেন তা দেখেনি।’

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গত ৫ জুলাই বাসাটি ভাড়া নেয় জঙ্গিরা। এরপর থেকে এখানে থাকতেন জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। তবে তাদের বিষয়ে কিছু জানত না এলাকাবাসী। গত ২ আগস্ট পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক পলাতক তামিম চৌধুরী ও মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হকের যে কাউকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার দেওয়ান বাড়িতে পুলিশের বিশেষ ইউনিট অভিযান শুরু করে। মূল অভিযান চালানো হয় সকালে। এ সময় পুলিশকে লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি ছুড়লে গুলশানের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তামিমসহ তিন জঙ্গি নিহত হন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ