,

তামিমের নিহতের খবরে এলাকায় মিষ্টি বিতরণ

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পুলিশের দাবী মতে, ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় মূল পরিকল্পনাকারী বাংলাদেশী-বংশোদ্ভূত কানাডিয় নাগরিক তামিম চৌধুরীর নিহত হওয়ার খবরে সিলেটের বিয়ানীবাজারে এলাকার মানুষ আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

jongi-tamim
মি. চৌধুরীর আদি বাড়ি সিলেটের বিয়ানীবাজার। তাকে ‘নব্য’ জেএমবি’র সামরিক শাখার প্রধান বলে উল্লেখ করেছে পুলিশ।
সিলেটের স্থানীয় সাংবাদিক আহমেদ নুর বলছিলেন তামিম চৌধুরীর মৃত্যুর পর এলাকায় একটা স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে।
কারণ গত এপ্রিল মাসে তার নাম আসার পর এলাকার মানুষ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পরে বলে জানাচ্ছিলেন মি. নুর।
বিবিসি
বিয়ানীবাজারে তামিমের নিহত হওয়ার খবর যায় শনিবার বিকেলের দিকে।
সে সময় সেখানকার মানুষ আনন্দ মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করে বলে খবর পাওয়া যাচ্ছে।
বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে। যদিও বিয়ানীবাজার উপজেলার মানুষ বা তার আত্মীয় স্বজন কোন দিন তামিমকে দেখেন নি।
কারণ তার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সব ছিল কানাডাতে।
সর্বশেষ ২০০১ সালে তার পরিবার বাংলাদেশে এসেছিলেন। সিলেটে তিন মাস ছিলেন কিন্তু গ্রামের বাড়ীতে তারা যাননি।
তামিমের চাচাতো ভাই ফাহিম আহমেদ চৌধুরী বলেছেন তিনি চাচাতো ভাই হওয়ার পরেও কোন দিন তিনি তামিম কে দেখেন নি।
তামিমের নিকট আত্মীয় যারা বিয়ানীবাজারে থাকেন তারা বলছেন তামিমের মরদেহ নিতে তারা যাবেন না।
বিয়ানীবাজারের মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট কাজ করতে তাতে করে তামিমের মরদেহ তারা সেখানে নিয়ে যেতে দেবে না এলাকাবাসী, এমনটাই জানাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে