,

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে রাষ্ট্রদ্রোহিতা : খালেদা জিয়া

BNP151466611636নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জানিয়েছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপির মন্তব্য নির্ভুল। এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে রাষ্ট্রদ্রোহিতা।

আজ শনিবার জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় খালেদা জিয়া এ কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়া বলেন, ‘সুন্দরবন নিয়ে রামপাল নিয়ে আমি বক্তব্য দিয়েছি। তাই তাঁর (প্রধানমন্ত্রী) গায়ে বেশি জ্বালা ধরেছে বলে আজ বক্তব্য দিয়েছেন। কিন্তু উনি বলুক আমি যে তথ্যগুলো দিয়েছি তা ভুল কি মিথ্যা। সেটা আগে বলুক। কোনো তথ্য ভুল নয়। কাজেই এ তথ্যের ওপর ভিত্তি করে যদি রামপালে বিদ্যুৎকেন্দ্র হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে দেশে। আমাদের সবকিছু শেষ হয়ে যাবে।’

সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে