বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঈদের ছুটি ৫ দিন

Vacation-নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির ফাঁদে পতে যাচ্ছে দেশ। ঈদের সরকারি ছুটি তিন দিন এবং এর সঙ্গে দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।

জানা যায়, এবার ১২ সেপ্টেম্বর (সোমবার) সম্ভাব্য ঈদুল আযহা ধরে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে রবি, সোম ও মঙ্গলবার। এছাড়াও ৯ ও ১০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। সে হিসাবে ঈদের ছুটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বুধবার ঈদের পর প্রথম কার্যদিবস শুরু হবে।

এদিকে পাঁচ দিনের ছুটি হলেও তেমন ব্যাংকিং খাতের লেনদেনে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি বলেন, শুক্র ও শনিবারসহ মোট পাঁচ দিনের ছুটি হলেও ১০ সেপ্টেম্বর (শনিবার) শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় প্রয়োজনে বিশেষভাবে ব্যাংক খোলা রাখা হবে।

বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান বলেন, রোজার ঈদে গ্রামের বাড়ি যায়নি। তাই এবার কোরবানির ঈদে গ্রামের বাড়ি সিলেট যাবো। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে বাসের টিকিট কেটেছি। এবার ঈদে ৫ দিন ছুটি রয়েছে তাই বাড়তি ছুটি প্রয়োজন হয়নি।

এদিকে জানা গেছে, এবারের ঈদে দীর্ঘ ছুটির কারণে ইতোমধ্যে দেশের পর্যটন কেন্দ্রের হোটেল ও মোটেলগুলোতে বুকিং শুরু হয়েছে।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯দিনের ছুটির ফাঁদে পড়েছিল দেশ। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে ওই ছুটি ঘোষণা করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত