বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নৌধর্মঘটে দিনে ক্ষতি ২৫ কোটি টাকা

 
নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী চলছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট। ধর্মঘটের পঞ্চম দিনে সারাদেশের ন্যায় খুলনা অঞ্চলেও বন্ধ রয়েছে নৌযান চলাচল। বন্ধ রয়েছে খুলনা নদীবন্দর ও মংলা সমুদ্রবন্দরের পণ্য ওঠানামার কাজ। এসব কার্যক্রম বন্ধ থাকায় এ অঞ্চলে দিনে প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে।

khul_48467
জানা গেছে, যশোর থেকে মংলা পর্যন্ত প্রায় চার হাজার নৌযান নোঙ্গর ফেলে অবস্থান করছে। অলস সময় কাটাচ্ছেন এ এলাকার প্রায় তিন হাজার শ্রমিক।

সূত্র মতে, ধর্মঘটের প্রভাবে খুলনার রূপসা, নতুন বাজার, যশোরের নওয়াপাড়াসহ বিভিন্ন স্থানে প্রায় চার হাজার ছোট বড় নৌযানে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। মংলা বন্দরে কয়লা, ক্লিংকার, বোল্ডার স্টোন, সার, গম, পদ্মা-সেতুর জন্য যন্ত্রপাতিসহ সর্বমোট ১৩টি জাহাজ অবস্থান করছে। ধর্মঘটের কারণে এসব জাহাজ থেকে মালামাল খালাস করা সম্ভব হচ্ছে না।

আশঙ্কা করা হচ্ছে, ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে ক্লিংকারের অভাবে যেকোনো সময় সিমেন্ট ফ্যাক্টরিগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। পাথরসহ নির্মাণ সামগ্রীর অভাবে নির্মাণ কাজও বন্ধ হওয়ার পথে। ফলে লোকসান গুণতে হচ্ছে আমদানিকারক, শিপিংলাইন এজেন্ট ও স্টিভেডর ব্যবসায়ীদের।

গত কয়েক দিনে খুলনার বিআইডব্লিউটিএ ৪, ৫, ৬ ও ৭ নম্বর ঘাট এবং রুজভেল্ট জেটিতে অবস্থানরত কোনো নৌযান থেকে পণ্য খালাস হয়নি। এছাড়া খুলনা লঞ্চঘাট থেকেও কোনো নৌযান ছেড়ে যায়নি বা আসেনি। মংলাবন্দর থেকে যশোরের নওয়াপাড়া পর্যন্ত কোথাও কোনো নৌযান চলছে না।

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ও মংলাবন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, ধর্মঘটে নৌযান মালিকরা ভীষণ ক্ষতির শিকার হচ্ছেন। একদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে দিনে প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি হয়।

খুলনা চেম্বার অব কমার্সের সদস্য মংলাবন্দর ব্যবহারকারী এইচএম দুলাল জানান, বন্দরের ১৩টি জাহাজের জন্য জরিমানাসহ অন্যান্য খরচ হিসেবে প্রতিদিন প্রায় দুই থেকে চার কোটি টাকা ক্ষতি হবে। টার্ম অ্যারাউন্ড টাইমের চুক্তি অনুযায়ী জাহাজের পণ্য খালাসে সময় বেশি লাগলে বন্দরের সুনাম ক্ষুণ্ন হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, কেন্দ্রের ডাকা ধর্মঘট খুলনা ও মংলায় সর্বাত্মকভাবে পালিত হচ্ছে। বেতনভাতা বাড়ানোসহ ১৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত