,

নৌ ধর্মঘট : ফের আলোচনায় তিন পক্ষ

 
নিজস্ব প্রতিবেদক : নৌ ধর্মঘট বিষয়ে আবার আলোচনায় বসেছে নৌযান মালিক ও সরকার পক্ষ। আলোচনার অপেক্ষায় রয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। মালিক পক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিক নেতাদের সঙ্গে সরকার পক্ষ আলোচনা করবেন বলে জানা গেছে।শনিবার বিকেলে নৌযান মালিক ও সরকার পক্ষ শ্রম ভবনে আলোচনায় বসে।

boat1472298649

বৈঠকের সমন্বয় করছেন শ্রম পরিচালক ও যুগ্ম সচিব এস এম আশরাফুজ্জামান। বিকেল ৫টায় তিনি তার কক্ষে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় মালিক পক্ষে রয়েছেন- যাত্রী কল্যাণ পরিবহন সমিতি ও মালিক সমিতির চেয়ারম্যান মাহবুব উদ্দিন বীর বিক্রম, সংগঠনের নেতা কাজী করিম ও মো. বাদল।

অন্য কক্ষে অপেক্ষা করছেন, জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ, নৌযান ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর আলম।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধিসহ নৌযান শ্রমিকদের ১৫ দফা দাবিতে গত সোমবার আনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে