বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী ও তিন ছেলেসহ বাড়ির মালিক আটক

f6নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযান চালানো বাড়িটির মালিক নূর উদ্দিন দেওয়ান ও তাঁর স্ত্রী-ছেলেসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ বিকেলে পাঁচটার দিকে তাঁদের একটি সাদা মাইক্রোবাসে করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, মালিক নূর উদ্দিন ছাড়াও তাঁর স্ত্রী ও তিন ছেলেকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ শনিবার সকালে পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় নূর উদ্দিনের তিনতলা বাড়িটি ঘিরে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সোয়াট। সহযোগিতা করে র‍্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ। অভিযানে তিন জঙ্গি নিহত হয়। তাঁদের মধ্যে একজন গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত