বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চান খালেদা জিয়া : তোফায়েল

tofayalনিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চান বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদবিরোধী সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। গোলাম আযমকে এনেছেন। যার ফল আজ বাংলাদেশের মানুষ ভোগ করছে।

তিনি আরো বলেন, ‘একদিকে জাতীয় ঐক্যের কথা বলে, অন্যদিকে জামায়াতকে নিয়ে তারা চলে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন ঘরে ঘরে জাতীয় ঐক্য গড়ে তুলতে। আজ জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।’

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত