,

‘জিয়া আইএসআই এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন’

 
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বঙ্গবন্ধুর হত্যাকারী কর্ণেল ফারুকও আইএসআই এর এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জিয়াউর রহমানকে তার কর্মকাণ্ডের জন্য যুদ্ধের সময়ই সেক্টর কমান্ডার পদ থেকে সরানো হয়েছিল।

e170c42e5b155dc1d7293e929fa9141d-56e65e82db7f8

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

কামরুল ইসলাম বলেন, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনও স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতাকে হত্যা করতে পারেন না। প্রকৃত মুক্তিযোদ্ধার আদর্শ কখনো এমন হয় না। আমি একজন আইনজীবী হিসেবে জানি, বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষীরা জবানবন্দি দিয়েছেন, যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি ছিলেন মূল কুশীলব। তদন্তেও এসব ওঠে এসেছে।

তিনি আরও বলেন, বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন, অনেক ভালো মানুষও আছেন। কিন্তু এই দলের মূল নেতৃত্বে রয়েছেন আইএসআই এর এজেন্টরা। এদের থেকে বেরিয়ে আসতে হবে। এই নেতৃত্বকে ছুড়ে ফেলতে হবে। তবেই আপনাদের কান্না বন্ধ হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি বাঙালি জাতিকে বার বার কাঁদিয়েছে, তাই তাদের নেতাদের চোখে অশ্রু মানায় না। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে