বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান হামলার হোতাদের শিগগিরই গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান হামলার মূল হোতাদের শিগগিরই গ্রেফতার করা হবে। পুলিশ তাদের গ্রেফতারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

kamal_48377

শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগ আয়োজিত ‘টার্গেট আগস্ট; ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ শীর্ষক জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, গুলশান হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডদের (মূল হোতাদের) আমরা চিহ্নিত করেছি, তাদের গ্রেফতারে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান এবং শোলাকিয়ায় হামলার ঘটনায় জঙ্গি ছাড়াও রাজনৈতিক মদদ রয়েছে। যারা আগে জামায়াত-শিবির করত, যারা বাগমারায় বাংলা ভাইকে প্রশ্রয় দিয়েছিল তাদেরই নেতৃত্বে এই হামলা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর একান্ত বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ