,

চীনে আরো ১৭ বাংলাদেশী পণ্য শুল্কমুক্ত হচ্ছে

 

নিজস্ব প্রতিবেদক : দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক দৃঢ়করণ এবং বাণিজ্যিক বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে আরো ১৭টি বাংলাদেশী পণ্যকে শুল্কমুক্ত ঘোষণা করতে যাচ্ছে চীন। এর মধ্যে গার্মেন্ট পণ্যও রয়েছে। আগে থেকেই বাংলাদেশী ৪হাজার ৭০০ পণ্যকে শুল্কমুক্ত ঘোষণা করেছিল চীন। এসব পণ্যের বেশিরভাগই গার্মেন্টস পণ্য। এবার আরো ১৭টি পণ্য যোগ হলো সে তালিকায়।

chinaa_48394

সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত দ্বিবার্ষিক বাংলাদেশ-চীনের যৌথ অর্থনৈতিক কমিশনের চতুর্দশ সেশনে এ বিষয়ে সম্মত হয় দুই দেশ। এই কমিশনের পরবর্তী বৈঠক হবে ২০১৮ সালে।

শুল্ক সুবিধা পাওয়া পণ্যগুলোর মধ্যে আরো রয়েছে- কৃত্রিম তন্তু, জুতা, সিল্ক ও চামড়াজাতীয় পণ্য। চীনা প্রতিনিধি দল বাংলাদেশের পোশাকশিল্পেও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। মুন্সীগঞ্জে পোশাক কারখানা পরিদর্শনের পর তারা এই আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ সভায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনা করা হয়েছে। এতে বাণিজ্যিক ব্যবধান যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, বাণিজ্য ও বিনিয়োগসহ বড় ধরনের উন্নয়ন প্রকল্পে আর্থিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে