বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারাক্কা খুলে দেয়ায় বাংলাদেশে পদ্মায় পানি বাড়ছে

160823203053_flood_640x360_ap_nocreditবাংলাদেশে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এর প্রভাবে রাজশাহী অঞ্চলে নীচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, ভারত ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ার কারণে সেই পানি চলে আসছে বাংলাদেশের পদ্মা নদীতে।
পদ্মা নদীতে পানি এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, প্রতি তিন ঘন্টায় দুই সেন্টিমিটার করে পানি বাড়ছে। যে গতিতে পানি বাড়ছে, তা অব্যাহত থাকলে আগামী ৪৮ঘন্টার মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে।
রাজশাহী থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এস এম আলী মোর্তুজা জানিয়েছেন, রাজশাহীর শহর রক্ষা বাঁধ নিয়ে এখনও অতংকিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে তাঁরা মনে করছেন।
তবে এই বাঁধ নিয়ে শহরটিতে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে এর প্রধান শাখা গড়াই নদেও পানি বাড়ছে।
এর প্রভাবে রাজশাহী অঞ্চল থেকে শুরু করে পাবনা অঞ্চল পর্যন্ত নীচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত