,

দীপন হত্যায় গ্রেপ্তার সিফাত ৬ দিনের রিমান্ডে

sifat-dhakatimes_125328আদালত প্রতিবেদক: জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য মইনুল হাসান শামীম ওরফে সিফাতের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার বিকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আহসান হাবিব শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর ফজলুর রহমান এ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। এর আগে শামীম সম্পর্কে তথ্য দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ডিএমপি।

লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গত মে মাসে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে ডিএমপি। ওই ছয়জনের মধ্যে শামীমও ছিলেন। পুলিশের দাবি শামীম দীপন হত্যার থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ের ভেতরে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে