বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশুরহাটে থাকবে ডাক্তার

 

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি কোরবানির পশুরহাটে একজন করে ডাক্তার থাকবে। এছাড়া সারাদেশে জেলা ও উপজেলায় বড় বড় পশুরহাটগুলোতেও ডাক্তার দেয়া হবে।

9124_48300
বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি পশুরহাটে এবার একজন করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) এবং দুজন করে ভেটেরিনারি সার্জন (ভিএস) দেয়া হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বড় বড় পশুরহাটগুলোতে ডাক্তার দেয়া হবে। তবে ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা তা নির্ধারণ করবেন।

তিনি বলেন, পশুগুলো কোরবানির উপযোগী কি না, ভাল মানের কি না, রোগবালাই আছে কি না- তা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবেন।

অজয় কুমার রায় আরো বলেন, কোরবানির ঈদের সময় উপজেলাগুলোতে অনেক ছোট বড় হাট বসে। সেগুলোতে দেয়ার মতো ডাক্তার নাই। সেজন্য ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তরা জেলা পশু সম্পদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক করে দায়িত্ব পালন করবেন।

প্রাণিসম্পদ বিভাগ বলছে, এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য এক কোটি ১৫ লাখ ৫০ হাজার গরু ছাগল লালন পালন হচ্ছে। এর মধ্যে গরুর সংখ্যা ৪৫ লাখ এবং ছাগল ও ভেড়া ৭০ লাখ মতো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ