বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ঘর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

Dead_Bodyচট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন আমবাগান এলাকার রেলওয়ে কলোনি সংলগ্ন একটি বস্তি থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ একটি কক্ষ থেকে কামরুল ইসলাম (৩৫) ও নুরুল আবছার লাকী (৩২) নামে দুইজনের লাশ উদ্ধার করে।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ঘরে দুইজনকে পড়ে থাকতে দেখে বস্তির লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মুখে ফেনা দেখা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটনা ঘটেছে তা এখনো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তাদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলশী থানা সূত্রে জানা যায়, নিহত দুই ভাই কুমিল্লার লাকসাম উপজেলার লেদু মিয়ার পুত্র। তাদের পিতা রেলওয়েতে চাকরির সুবাদে ওই এলাকায় থাকতেন। রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তিতে অবৈধভাবে আটটি ঘর তুলে ভাড়া দিয়েছিলেন বলেও অভিযোগ আছে।

জানা যায়, দুই ভাইয়ের মধ্যে কামরুল বিয়ে করে স্ত্রী নিয়ে নগরীর ইপিজেড এলাকায় থাকে। ছোটভাই লাকী ওই এলাকায় থাকতেন। ঘরের ভাড়া তোলার জন্য কামরুল প্রতিমাসে ওই এলাকায় আসতেন। দুই ভাই পেশায় দিনমজুর ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত