বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ট্রলারডুবিতে ১৫ শিশুসহ নিখোঁজ ৩৫, নিহত ১

Capture-138জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে মাদারীপুর শহর থেকে টেকেরহাটে ফেরার পথে সিদ্দিকখোলা এলাকার কুমার নদীতে ট্রলারডুবিতে ১৫ শিশুসহ ৩৫ জন নিখোঁজ ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ট্রলারটিতে প্রায় ১০০ লোক বহন করা হয়েছিল।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির মাদারীপুর শাখার আহবায়ক প্রশান্ত মন্ডল বলেন, টেন্দুয়া ইউনিয়নের কলাগাছি গ্রামের লোকজন জন্মাষ্টমী উদযাপন শেষে ট্রলারে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জন্মাষ্টমী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীর অসংখ্য মানুষ মাদারীপুর শহরে এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কুমার নদীতে বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ওই ট্রলারটি ডুবে যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এদিকে স্থানীয়রা ৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ