বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এরশাদ নন, জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করেছিলাম আমি’

 
নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করেননি। আমিই এদিনকে ছুটি ঘোষণা করেছিলাম। এ দাবি করেছেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বৃহস্পতিবার একটি নিউজ পোর্টালের সাথে সাক্ষাতকারে এ দাবি করেন।

nazmulhuda_48247

উল্লেখ্য, বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে আমি জন্মাষ্টমীর দিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছিলাম। এ মহৎ কাজটি করতে পেরে আজো আমি নিজেকে ধন্য মনে করি।

এরশাদের ছুটি ঘোষণার প্রতিক্রিয়ায় নাজমুল হুদা বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে আমি ছোট করতে চাই না। তাকে বিব্রত করার জন্যও বলছি না। সঠিক ইতিহাস বা তথ্যটি জানার জন্য বলছি, আমার যতদূর মনে পড়ে ১৯৯৩ সালে আমি তথ্যমন্ত্রী থাকাকালে জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করা হয়।

বিএনপির সাবেক এ নেতা বলেন, আমি তথ্যমন্ত্রী থাকার সময় হিন্দু সম্প্রদায়ের কিছুলোক আমার সঙ্গে দেখা করতে আসে এবং তারা জন্মাষ্টমীর দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানায়, তখন আমি ভেবে দেখলাম খ্রিস্টানদের বড় দিনে যদি সরকারি ছুটি থাকে, তাহলে হিন্দুদের জন্মাষ্টমীতে কেন সরকারি ছুটি থাকবে না। আমি তাৎক্ষণিক তাদের দাবি মেনে নিই। জন্মাষ্টমীর দিন সরকারি ছুটি ঘোষণা করি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ