,

বিশ্বস্ত ঘনিষ্ঠজনকে হারালাম : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার বাদী মুক্তিযোদ্ধা এএফএম মুহিতুল ইসলামের সাহসী ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

pmmmm_48275

তিনি বলেন, আজ বঙ্গবন্ধু পরিবারের একজন বিশ্বস্ত ঘনিষ্ঠজনকে হারালাম।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী এএফএম মুহিতুল ইসলাম বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহি…রাজিউন) করেন। তার বয়স হয়েছিল ৬৩।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শেখ হাসিনা বলেন, মুহিতুল ছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালো রাতে ধানমন্ডির ৩২ নম্বরে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে জঘন্য ও নির্মম হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী।

তিনি বলেন, মুহিতুল সে সময় ঘাতকদের হাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। ঘাতকরা তার হাত থেকে রাসেলকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

তিনি বলেন, মুহিতুলের মৃত্যুতে আমরা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের একজন বিশ্বস্ত ঘনিষ্ঠজনকে হারালাম। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, মুহিতুল তখন ছিলেন বঙ্গন্ধুর ব্যক্তিগত সহকারী। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা।

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঘটে যাওয়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় ১৯৯৬ সালের ২ অক্টোবর মুহিতুল রাজধানীর ধানমন্ডি থানায় একজন প্রত্যক্ষর্দশী হিসাবে একটি মামলা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে