,

৮ সেপ্টেম্বর থেকে লঞ্চের ঈদ স্পেশাল সার্ভিস

 

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটে ৮ সেপ্টেম্বর থেকে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু হচ্ছে।
তবে যাত্রীর চাপ বেশি থাকলে ৭ সেপ্টেম্বর থেকেই এ সার্ভিস চালু হতে পারে বলে নিশ্চিত করেছেন অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার (যাপ) সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু।স্পেশাল সার্ভিস উপলক্ষে ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি লঞ্চ কোম্পানি অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে।

 

launce1472124612
সাইদুর রহমান রিন্টু বলেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায় বরিশাল-ঢাকা রুটে সরাসরি ১৭টি লঞ্চ চলাচল করবে। এছাড়া ছয়টি লঞ্চ ঢাকা-বরিশালের সঙ্গে ঝালকাঠি ও চাঁদপুরের যাত্রী পরিবহন করবে।স্পেশাল সার্ভিসে প্রতিদিন মোট ২৩টি লঞ্চ চলাচল করবে।

বরিশাল-ঢাকা নৌরুটে যে ১৭টি লঞ্চ চলাচল করবে সেগুলো হলো- পারাবত কোম্পানির পাঁচটি, সুন্দরবন কোম্পানির তিনটি, সুরভী কোম্পানির তিনটি, কীর্তনখোলার দুটি, এমভি টিপু, এমভি ফারহাত, কালাম খান ও দ্বীপরাজ।

এছাড়া বরাবরের মতো দিবা সার্ভিসের গ্রিন লাইন ওয়াটার ওয়েজের দুটি জাহাজ এ রুটে চলাচল করবে।এদিকে ঈদ স্পেশাল সার্ভিসকে কেন্দ্র করে এমভি কীর্তনখোলা ও সুরভী কোম্পানি অগ্রিম টিকেট ছেড়েছে।এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে বিআইডব্লিউটিসি’র জাহাজের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বলে জানা গেছে।

এমভি কীর্তনখোলা লঞ্চের মালিক মো. মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, বরিশাল-ঢাকা নৌপথে ভ্রমণ আরামদায়ক হওয়ায় ঈদে যাত্রী বেশি থাকে। তাই এ বছর আগেভাগেই আমাদের লঞ্চের টিকেট বিক্রি শুরু হয়েছে।

অপর দিকে সুরভী লঞ্চ কোম্পানির টিকিটের আবেদন গ্রহণ শেষ হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই টিকিট ছাড়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একইভাবে পারাবত, টিপু, ফারহানসহ এই রুটে সব লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির প্রস্তুতি শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে