বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষককে জুতাপেটা, স্কুলের সভাপতিসহ দু‘জনকে প্রত্যাহার

untitled-নিউজ ডেস্ক: কালীগঞ্জে প্রধান শিক্ষককে জুতাপেটার ঘটনায় স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে প্রত্যাহারকৃত আওয়ামী লীগ নেতা আতাউজ্জামান রঞ্চু।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতাপেটার ঘটনায় কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্চুসহ অপর অভিভাবক সদস্য আব্দুল মতিনকে প্রত্যাহার করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে বিদ্যালয়টি পরিদর্শন করেন দিনাজপুর শিক্ষাবোর্ডের দুই সদস্যের তদন্ত কমিটি।

দিনাজপুর শিক্ষাবোর্ড গঠিত তদন্ত কমিটির দুই সদস্যরা হলেন- বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল ইসলাম।

এসময় তাদের সঙ্গে ছিলেন- লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. শাহীনুর আলম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম।

কালীগঞ্জ ইউএনও শাহীনুর আলম জানান, ওই স্কুলের সভাপতি আতাউজ্জামান রঞ্জু ও অভিভাবক সদস্য আব্দুল মতিনকে প্রত্যাহার করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড। ওই প্রত্যাহার সংক্রান্ত একটি বার্তা বৃহস্পতিবার দুপুরে তিনি পেয়েছেন বলে জানান।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ জানান, এ ঘটনায় গত মঙ্গলবার রাতে স্থানীয় থানায় ওই দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রসঙ্গ, গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের তহবিলে থাকা দেড় লাখ টাকা বেশ কয়েক দিন ধরে ধার হিসেবে চাইছিলেন কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আতাউজ্জামান রঞ্জু। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এভাবে টাকা দিতে অপারগতা জানিয়ে ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি সমাধানের পরামর্শ দেন।

ফলে গত রোববার অনুষ্ঠিত কমিটির সভায় চাহিদামত দেড় লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা ধার দেয়ার সিদ্ধান্ত হলে উত্তেজিত হয়ে ওঠেন কমিটির সভাপতি।

পরে সেখানেই রেজ্যুলেশন বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলে নিজের পায়ের জুতা খুলে সবার সামনেই প্রধান শিক্ষককে পেটান সভাপতি। এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও নানাভাবে হুমকিও দিতে থাকেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

এ নিয়ে গত সোমবার যুগান্তর অনলাইনে সংবাদ প্রকাশের পরদিন মঙ্গলবার দৈনিক যুগান্তরের শেষ পাতায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। আর ওই সংবাদ প্রকাশের পর থেকেই লালমনিরহাট জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এরই আলোকে বুধবার দিনাজপুর শিক্ষাবোর্ডের তদন্ত দল ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।

আর একদিন পর বৃহস্পতিবার সেই আওয়ামী লীগ নেতা ও স্কুলের সভাপতি আতাউজ্জামান রঞ্জুসহ অপর অভিভাবক সদস্যকে শিক্ষাবোর্ড অব্যাহতি দেয় বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত