বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ সফরে কাউকে বাধ্য করা হবে না’

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফর করার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে কোনো ক্রিকেটারকেই বাধ্য করা হবে না বলে মনে করেন দলটির সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান।

englasnd1472035471

গত ১ জুলাই গুলশানের একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর অক্টোবরে অনুষ্ঠেয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, ইসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল। তিন সদস্যের এই প্রতিনিধি দল এ ব্যাপারে ইংল্যান্ড দলকে বৃহস্পতিবার ব্রিফিং করবেন।

বাংলাদেশ সফরের দলে থাকা নিয়ে সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের ওপর ছেড়ে দেওয়া হবে বলেই মনে করেন মরগান। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগান বলেন, ‘কোনো নির্দিষ্ট সফরের ব্যাপারে কাউকে কখনো বাধ্য করা হবে বলে আমি মনে করি না। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পুরো দল একসঙ্গে হয়ে সেখানে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা, যাদের ওপর আমাদের আস্থা আছে।’

ইংল্যান্ডের ওয়ানডে দল প্রথম বাংলাদেশ সফর করবে, তাদের ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনটি ওয়ানডের পর হবে দুটি টেস্ট। মরগান বলেন, ‘আমি খোলা মন নিয়েই তাকিয়ে আছি। যাদের ওপর আমাদের আস্থা আছে তাদের কাছ থেকে কিছু না শোনা পর্যন্ত আপনি কিছুই বাতিল করে দিতে পারেন না। বছরের পর বছর ধরে ইসিবি আমাদের জন্য ভালো হয় এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা কখনোই কোনো ঝুঁকিতে পড়িনি।

নিরাপত্তা শঙ্কায় গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশে এ বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ড দল ঠিকই সেই টুর্নামেন্ট খেলে গেছে। কোনোরকম সমস্যা ছাড়াই সফলভাবে টুর্নামেন্টটি শেষ করে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ