,

‘জঙ্গি সন্দেহে’ শাবিপ্রবি’র দুই শিক্ষার্থী আটক

233153sust_eduনিউজ ডেস্ক : ‘জঙ্গি সন্দেহে’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার বিকালে তাদের আটক করা হয়।

শিক্ষার্থী আটকের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বুধবার রাতে বলেন, “জঙ্গি সন্দেহে গত ১৮ জুলাই আটককৃতদের দেওয়া তথ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে বুধবার বিকালে আটক করা হয়েছে।” তবে তাদের নাম বলতে রাজি হননি ওসি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার জানান, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নিকটকর্তী তপোবন আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল রোকনুজ্জামান রানা নামের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ও সুরমা আবাসিক এলাকা থেকে মেহেদী হাসান তুহিন নামে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আরেকজনকে আটক করেছে র‌্যাব।

এর আগে জঙ্গি সন্দেহে গত ১৮ জুলাই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আজিজ, ২ অগাস্ট একই বিভাগের ইফাত আহমেদ চৌধুরী নাহিদকে এবং ১৮ অগাস্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদমান আবেদীনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে