বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরণের ঘটনায় কোনো ব্যক্তির অবহেলা পেলে যথাযথ ব্যবস্থা : শিল্পমন্ত্রী

235138নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানায় অ্যামোনিয়া ট্যাংক বিস্ফোরণের ঘটনায় কোনো ব্যক্তির অবহেলা পেলে সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া এ ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় সরকার গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী।

আনোয়ারা সার কারখানায় ৫০০ টন ধারণক্ষমতাসম্পন্ন ডে ট্যাংকটি বিস্ফোরণের পর আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজখবর নেন শিল্পমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বিগ্ন ও মর্মাহত ছিলেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, কেন এ ঘটনা ঘটেছে তা নিরূপণ করা দরকার।

আর এ ঘটনায় গঠিত বিসিআইসি ও জেলা প্রশাসনের আলাদা তদন্ত কমিটি দুদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। তখনই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য, গত সোমবার রাতে ডিএপি সার কারখানায় একটি প্ল্যান্ট বিস্ফোরিত হয়ে বাতাসে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এতে আনোয়ারা উপজেলা ও এর আশপাশের অনেক এলাকার অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্যাস নিয়ন্ত্রণ করে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত