বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশক দীপন হত্যায় পুরস্কারঘোষিত জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার মূল আসামীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকার গোয়েন্দা পুলিশ।
একটি ক্ষুদে বার্তায় ঢাকার পুলিশ জানিয়েছে, তার নাম শামী ওরফে সিফাত ওরফে সমীর ওরফে ইমরান। সে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ব্যবহার করে।

160519163630_blogger_suspected_killers_640x360_dmpnews_nocredit
কিছুদিন আগে আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন যে ছয় জঙ্গিকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়, তাদের মধ্যে শামীমের নাম রয়েছে। তার সম্পর্কে তথ্য দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
তাকে গাজীপুরের টঙ্গির চেরাগ আলী মার্কেট থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ বলছে।
পুলিশ জানিয়েছিল, সিলেট অঞ্চলের ছেলে সিফাত ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডের সার্বিক সমন্বয়কারী এবং ওই হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের প্রশিক্ষক ছিল বলে পুলিশ জানিয়েছে। তার বিষয়ে তথ্যের জন্য দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সাল আরেফিন দীপন। একই বছর ফেব্রুয়ারিতে একই ধরণের আরেকটি হামলায় নিহত লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের কয়েকটি বইয়ের তিনি প্রকাশক ছিলেন।
একই দিন লালমাটিয়ায় আরেকটি প্রকাশনীর কার্যালয়েও হামলার ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত