,

অতিরিক্ত ১৫ হজ ফ্লাইটের অনুমতি দিয়েছে সৌদি আরব

photo-1472034433নিউজ ডেস্ক : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, অতিরিক্ত ১৫টি হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি আরব। এতে করে ছয় থেকে সাত হাজার মুসল্লির হজে যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা দূর হয়ে যাবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, ‘ভিসা জটিলতার কারণে আমাদের কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এতে করে ছয় থেকে সাত হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ বিষয়টি ব্যাখ্যা করে সৌদি সরকারের কাছে অতিরিক্ত স্লট চেয়ে আবেদন করেছিলাম। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি সরকার আমাদের এই স্লট বরাদ্দ দিয়েছেন। এতে হজযাত্রীদের পরিবহন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না।’

মন্ত্রী আরো বলেন, ‘এ বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার যাত্রী হজ করতে যাবেন। এর মধ্যে ৯২ হাজার ৫০০ জনের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকিদের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে।’

সংবাদ সম্মেলনে ধর্মসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে